শিরোনাম
ঢাকা অফিস :: | ০৬:২২ পিএম, ২০২২-০১-১৩
স্কুল-কলেজ, মাদরাসার মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও নতুন শপথবাক্য পাঠ করানোর বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপ-পরিচালকদের প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ পাঠ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
যে শপথবাক্য পাঠ করতে হবে—
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।’
‘আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’
আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত
ঢাকা অফিস :: : ভারতে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিলাসীপণ্যের তালিকায় স্থান হওয়ায় আপেলের দাম বেড়ে যায় দুই থেকে তিনগুণ। এতে আপেল কেনা থেকে মুখ ফà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : রমজান মাসের রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহমুখি মানুষ ও আল্লাহমুখি অন্তর তৈরি করা। সারা বছর নানাবিধ à¦...বিস্তারিত
ঢাকা অফিস :: : দেশের বিভিন্ন অঞ্চলে শনিবারও (২৮ মে) কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে কয়েকটি জেলায় তাপপ...বিস্তারিত
ঢাকা অফিস :: : র্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্যম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited