চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:০৭ পিএম, ২০২২-০১-১১

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন

৬৫ বছর বয়সে মারা গেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তিনি ইতালির একটি হাসপাতালে মারা যান। তার মুখপাত্র রবার্ট সুইলো টুইট করে এ খবর নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড সাসোলি ইমিউন সিস্টেম সম্পর্কিত একটি গুরুতর জটিলতায় ভুগছিলেন। এ নিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন হাসপাতালে।
সাসোলি ইতালির সাবেক সাংবাদিক। বিশিষ্ট এই রাজনীতিক এ সময় সংবাদপাঠকও ছিলেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকায় তিনি সব ধরনের অফিশিয়াল কার্যক্রম বন্ধ রেখেছিলেন।গত বছরের সেপ্টেম্বরে ডেভিড সাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।
ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড সাসোলি । ফলে এই মাসের শেষের দিকে তার বিকল্প নির্বাচিত করার পরিকল্পনা আগে থেকেই রয়েছে।ডেভিড সাসোলি ১৯৫৬ সালের ৩০ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেন। সাসোলি ২০০৯ সালে ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য হন এবং ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি মধ্য-বামপন্থী প্রগ্রেসিভ অ্যালায়েন্বস অব সোস্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস পার্টির সদস্যও ছিলেন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর