শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৫২ পিএম, ২০২২-০১-১০
নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি জনকে বরখাস্ত করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। তাদের মধ্যে অনেককে আটক করা হয়েছে।
এই শুদ্ধি অভিযানে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের গভর্নরকেও অব্যাহতি দেওয়া হয়েছে।তালেবানের শীর্ষস্থানীয় কর্মকর্তা লতিফুল্লাহ হাকিমির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
রোববার (৯ জানুয়ারি) তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান হাকিমি কাবুলে বলেন, এই কমিশনের কাজ শুরুর পর এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ২ হাজার ৫১৪ তালেবান সদস্যকে বরখাস্ত বা আটক করা হয়েছে। কী অভিযোগে তাদের শনাক্ত করা হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে লতিফুল্লাহ হাকিমি বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও তাদের দেওয়া তথ্য এবং মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অভিযোগ পর্যালোচনা করেই তালেবান সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের নিয়ন্ত্রণ চলে যায় তালেবানের হাতে। এরপর তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। সেই সরকারই এখন দেশ চালাচ্ছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited