চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রথমবারের মতো ইরান সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৫৬ এএম, ২০২২-০১-০৯

প্রথমবারের মতো ইরান সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী

তালেবান সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রতিবেশী দেশ ইরান সফরে গেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আফগানিস্তানের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মধ্যেই শনিবার (৮ জানুয়ারি) দেশটিতে এ সফরে যান তিনি।
ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সফরে ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের নিয়ে আলোচনা হবে। এছাড়া আফগানিস্তানের বিদ্যমান অর্থনৈতিক সংকট নিয়েও ইরানি কর্মকর্তাদের সঙ্গে মুত্তাকির আলোচনার কথা রয়েছে।

এদিকে, টুইটারে দেওয়া এক পোস্টে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, আফগানিস্তান ও ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ট্রানজিট ও শরণার্থী ইস্যুতে আলোচনায় এই সফরের লক্ষ্য। ২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পালিয়ে দেশ ছাড়েন পশ্চিমা সমর্থিত তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। অন্য দেশগুলোর মতো ইরানও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বরং দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক প্রশাসন দেখতে চায় তেহরান। ইরানে এরই মধ্যে লক্ষাধিক আফগান শরণার্থী রয়েছে। নতুন করে শরণার্থীদের আরও স্রোত তৈরির আশঙ্কা করছে তেহরান। ফলে এমন স্রোত সামলাতে নিজ দেশের সংস্কারবাদীদের সমালোচনা সত্ত্বেও তালেবানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী হয়ে উঠেছে ইরান সরকার।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর