শিরোনাম
ঢাকা অফিস :: | ১০:৫৭ এএম, ২০২২-০১-০৯
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনের সভানেত্রী জীশান মীর্জা।
তিনি বলেছেন, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। শনিবার (৮ জানুয়ারি) সুন্দরবনকেন্দ্রিক কর্মজীবীদের সহযোগিতা করা ও পুনাকের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন। পুনাক সভানেত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের কল্যাণে দেশের কোথায় কী হচ্ছে, কোন জেলায় কিসের প্রয়োজন, কারও কোনো ধরনের সাহায্য-সহযোগিতা প্রয়োজন কি না তা আমরা জানতে পারি। প্রধানমন্ত্রী সমাজের সব ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছেন। এর পরেও আমরা কখনো ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দুই একটা ঘটনা জানতে পারলে তখন বাংলাদেশ পুলিশ ও পুনাকের পক্ষে তার পাশে দাঁড়িয়ে কিছুটা হলেও সহযোগিতা করে যাচ্ছি। সেটা হতে পারে পড়ালেখার বিষয়, চিকিৎসার বিষয় বা অন্য কোনো বিষয়।
জীশান মীর্জা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারাও কারও সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা শুধু সাতক্ষীরাবাসীই নয়, সারাদেশের সব জেলার মানুষের কাছেই এ আহ্বান জানাচ্ছি।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা অতিমারি মোকাবেলায় ফ্রন্টলাইন ফাইটার হিসেবে দায়িত্ব পালনকারী চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ অন্যান্য সবার প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুনাক সভানেত্রী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভূমধ্যসাগর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ২৯ বাংলাদেশি মিসরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ত...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : শনিবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শনিবা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : হবিগঞ্জে ১৭১টি শিল্পকারখানায় গ্যাস সররবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে থেমে গেছে উৎপাদন। ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জান...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : শরীয়তপুরের সখিপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গর্ভবতী এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায় এক ছাত্রদল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited