চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়া প্রতিনিধি    |    ০১:৪৬ পিএম, ২০২২-০১-০৮

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এরপর বহর নিয়ে প্রতিনিধি দলটি কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে। নিশ্ছিদ্র নিরাপত্তায় সকাল সাড়ে ১০টার দিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বহরটি উখিয়ার ৯নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। সেখানে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণসহ নানা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। ক্যাম্প-১৭ তে রোহিঙ্গার মানবিক সহায়তায় তুরস্কের বিভিন্ন সংস্থা পরিচালিত চলমান প্রকল্পগুলো পর্যবেক্ষণের পাশাপাশি উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গে সীমিত মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে সোলাইমান সয়লুর।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ঢাকার তুর্কি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা ২০ সদস্যের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতালসহ নানান কার্যক্রম পরিদর্শন শেষে দুপুরে ঢাকা ফিরবেন। বিকেলে ঢাকায় পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন এবং রাতেই একদিনের সফর শেষে ঢাকা ত্যাগ করবেন তুরস্কের উদ্দেশ্যে। এমনটিই জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন সূত্র।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত


সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর