চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

করোনা: কর্মীদের আইসোলেশনের সময়-বৈতনিক ছুটি কমালো অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০৭ পিএম, ২০২২-০১-০৮

করোনা: কর্মীদের আইসোলেশনের সময়-বৈতনিক ছুটি কমালো অ্যামাজন

যুক্তরাষ্ট্রে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন করোনাভাইরাসে আক্রান্ত কর্মীদের আইসোলেশনে থাকার সময় কমিয়েছে। আগে প্রতিষ্ঠানটির কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে ১০ দিন দূরে থাকতে হতো, এখন সেই সময়সীমা সাত দিনে নামিয়ে আনা হয়েছে। এর সঙ্গে কমেছে বৈতনিক ছুটিও। খবর রয়টার্সের। শুক্রবার (৭ জানুয়ারি) অ্যামাজন জানিয়েছে, তারা মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সবশেষ নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের জেরে সম্প্রতি যুক্তরাষ্ট্রে আবারও দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে। এতে স্কুল, এয়ারলাইনসহ অন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে কর্মী ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় গত মঙ্গলবার (৪ জানুয়ারি) সিডিসির পক্ষ থেকে বলা হয়, করোনার সংস্পর্শে আসা ব্যক্তিরা পাঁচদিন পরেই আইসোলেশন ভাঙতে পারবেন।
এর পরিপ্রেক্ষিতে অ্যামাজন কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছে, নতুন সপ্তাহব্যাপী আইসোলেশন নীতি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। এখন থেকে করোনায় আক্রান্ত কর্মীরা ৪০ ঘণ্টার বৈতনিক ছুটি পাবেন। আইসোলেশনের সময় কমার কারণে বৈতনিক ছুটিও কমানো হয়েছে বলে জানিয়েছে তারা।

বার্তায় বলা হয়েছে, অসুস্থ থাকলে কাজে আসতে হবে না। এক সপ্তাহের পরেও কারও শরীরে উপসর্গ থাকলে বাড়তি ছুটি পাবেন।যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি নিয়োগদাতা অ্যামাজনের এ ঘোষণা মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, চলতি সপ্তাহে দেশটির বৃহত্তম বেসরকারি নিয়োগদাতা ওয়ালমার্ট ঘোষণা দিয়েছে, তারাও সিডিসির সংশোধিত নির্দেশনা অনুসারে ছুটির সময় কমাচ্ছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর