শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৫৮ এএম, ২০২২-০১-০৮
চীনে উত্তরপশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে চায়না আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)। স্থানীয় সময় শনিবার (৮ জানুয়ারি) দিনগত রাত ১টা ৪৫ মিনিটে প্রবল এ ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জোরালো ভূমিকম্পের ২৫ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটার শক অনুভূত হয়। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য বলছে, চীনে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং আফটার শক ছিল ৫ দশমিক ১ মাত্রার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল জিনিং শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পরপরই স্থানীয় দমকল বাহিনী জরুরি ভিত্তিতে ৫৫টি গাড়িতে করে অন্তত ৪৯৯ কর্মীকে ঘটনাস্থলে পাঠায়। আশপাশের প্রদেশগুলোর আরও দুই সহস্রাধিক কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। ২০১০ সালে কিংহাই প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ নিহত বা নিখোঁজ হন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited