শিরোনাম
বিনোদন ডেস্ক | ০১:৪৫ পিএম, ২০২২-০১-০৫
শুরু হতে যাচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনার কারণে এ উৎসব হবে ভার্চুয়াল মাধ্যমে। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের নবান্ন সভাঘর থেকে এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন। এসময় উপস্থিত ছিলেন- অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী প্রমুখ। মোট ১০টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসবের ছবিগুলো প্রদর্শিত হবে। প্রেক্ষাগৃহগুলো হলো- নন্দন ১, ২, ৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, কলকাতা ইনফরমেশন সেন্টারের কনফারেন্স হল, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন ও নজরুল তীর্থ ১, ২। উদ্বোধনী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’ প্রদর্শিত হবে ৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে।
এই চলচ্চিত্র উৎসবে ৪২টি দেশ থেকে ১৬১টি ছবি নির্বাচিত হয়েছে। এর মধ্যে ১০৩টি ফিচার ফিল্ম, ৫৮টি শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম রয়েছে। কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার জন্য মোট এক হাজার ৬৯৮টি ছবি জমা পড়েছিল ৭১টি দেশ থেকে। এতে ৪১টি দেশ থেকে ৪৬টি বিদেশি ছবি জায়গা করে নিয়েছে। মোট ১৩টি ক্যাটেগরিতে ছবি দেখানো হবে। প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ৫৯টি ছবি। এ বছর শতবর্ষ শ্রদ্ধা জানানো হবে- সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং মিকলোস জনক্সোকে। বিশেষভাবে শ্রদ্ধা জানানো হবে- বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জিন পল বেলমন্ড, জিন ক্লাউড ক্যারি, স্বাতীলেখা সেনগুপ্ত এবং সুমিত্রা ভাবকে।
শ্রেষ্ঠ ছবিকে দেওয়া হবে প্রেস্টিজিয়াস রয়েল বেঙ্গল টাইগার ট্রফি এবং নগদ পুরস্কার। আর শ্রেষ্ঠ ডিরেকটর পাবেন প্রেস্টিজিয়াস রয়েল বেঙ্গল টাইগার ট্রফি তার সঙ্গে নগদ পুরস্কার। এছাড়াও নেশনাল কম্পেটিশন ক্যাটাগরিটে বেস্ট ডিরেক্টর, বেস্ট ফিল্মকে পুরস্কৃত করা হবে। এছাড়াও পুরস্কৃত করা হবে বেস্ট শর্ট ফিল্ম এবং বেস্ট ডকুমেন্টারি ফিল্মকে। এবারের ফোকাস কান্ট্রি হলো ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মোট ৬টি ছবি প্রদর্শিত হবে এই চলচ্চিত্র উৎসবে।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited