চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

মেয়রের গাড়িতে ৭৭ কোটি টাকার মাদক

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:২২ পিএম, ২০২২-০১-০৪

মেয়রের গাড়িতে ৭৭ কোটি টাকার মাদক

আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলে মেয়রের গাড়ি থেকে ২০০ কিলোগ্রাম (৪৪০ পাউন্ড) কোকেন উদ্ধার করেছে পুলিশ। ৭৭ কোটি টাকার এ মাদক স্থানীয় এক মেয়রের গাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছিল। দেশটির পুলিশের দুইটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, পুলিশের চেক পয়েন্টে গাড়িটি প্রথমে থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কোকেন উদ্ধার করা হয়। এসময় গাড়িতে মেয়র ও তার চালক উপস্থিত ছিলেন। সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হয়। সূত্র জানায়, গাড়িটি উত্তরাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র আগাদেজের দিকে যাচ্ছিল। নাইজারের অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করে জানিয়েছে, আগাদেজ থেকে ৪৪০ পাউন্ড কোকেন উদ্ধার করা হয়েছে। তবে এর বেশি কোনো তথ্য জানায়নি তারা। পশ্চিম আফ্রিকার দেশগুলো হচ্ছে মাদক পরিবহনের অন্যতম রুট। মাদককারবারীরা দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে মাদকপাচারের জন্য এ রুট ব্যবহার করেন। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে মাদকপাচারের চেষ্টা বেড়েছে। আফ্রিকার আরেক দেশ সেনেগাল অক্টোবরে আটলান্টিক উপকূলে একটি জাহাজ থেকে দুই টনেরও বেশি খাঁটি কোকেন আটক করে। গাম্বিয়ান কর্তৃপক্ষ গত জানুয়ারিতে প্রায় তিন টন জব্দ করে। গত বছরের মে মাসে নাইজার কর্তৃপক্ষ প্রায় ১৭ টন গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ছিল প্রায় চার কোটি ডলার।ইন্টারপোলের ড্রাগ ইউনিটের সমন্বয়কারী জ্যান ড্র্যাপাল বলেন, ইউরোপে ক্রমবর্ধমান চাহিদা বাড়ায় মাদক পাচার বেড়েছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর