শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:১৩ পিএম, ২০২২-০১-০৪
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ফের দ্রুত বাড়ছে। বিশ্বের কিছু দেশে সংক্রমণের মাত্রা বাড়ায় শনাক্তের সংখ্যাও বাড়ছে দ্রুত। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ লাখ ৭৭ হাজার ৮৯৩ জন।
করোনা আক্রান্ত হয়ে এ সময়ে মারা গেছেন ৪ হাজার ৯৬৭ জন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৪১৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬৫ হাজার ৫৮৯ জনে। ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৭৯৪ জন। মারা গেছেন আট লাখ ৪৮ হাজার ৮০৪ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৮১ হাজার ৮৯৩ জন। আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত আক্রান্ত ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ৭৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ২৪৫ জন। বিশ্বজুড়ে একদিনে করোনা শনাক্ত ২২ লাখের বেশি তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, স্পেন, ইরান ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন। মারা গেছেন ২৮ হাজার ৮১ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited