চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভারতে ১১২ মুসলিম নারীকে বিক্রির জন্য তোলা হলো নিলামে 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:০৭ পিএম, ২০২২-০১-০৩

ভারতে ১১২ মুসলিম নারীকে বিক্রির জন্য তোলা হলো নিলামে 

ভারতশাসিত কাশ্মীরের সাংবাদিক কুরাতুলাইন রেহবার। ২০২২ সালের প্রথম দিন শনিবার দেখতে পান, একটি অ্যাপে তার ছবি দিয়ে তাকে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। তার অনুমতি ছাড়াই সেই ছবি ব্যবহার করা হয়েছে।  
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুধু রেহবার নন, এমন শতাধিক নারীর ছবি দিয়ে অনলাইনে তাদের নিলামে তোলা হয়েছে। নাবিয়া খান নামের এক নারী টুইটে বলেন, নতুন বছরে এমন অন্তত ১১২ জন জন মুসলিম নারীর ছবি ওই অ্যাপে প্রকাশ করা হয়েছে। ভারতে এভাবেই মুসলিম নারীকের ছবি ‘বুল্লি বাই’ নামের অ্যাপটিতে প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। দিল্লি পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মুসলিম নারীদের হয়রানি ও অপমান করতে এই অ্যাপটি চালু করা হয়েছে। পুলিশের কাছে এমন অভিযোগ করেছেন নারী সাংবাদিক। পুলিশকে ওই নারী সাংবাদিক বলেন, ‘১ জানুয়ারি বুল্লি বাই ওয়েবসাইটে আমার বিকৃত একটি ছবি দেখতে পাই। তা দেখে আমি অবাক হয়ে যাই। অশ্লীল সেই ছবিটি অগ্রহণযোগ্য। আমার মতো স্বাধীনচেতা নারী সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যেই এই কাজ করা। ’ এরই মধ্যে ‘বুল্লি বাই’ অ্যাপটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। মুসলিম নারীর ছবি এভাবে প্রকাশ করার বিষয়ে কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর টুইটে লেখেন, ‘অনলাইনে কোনো মানুষকে বিক্রি করার বিজ্ঞাপন দেওয়া আইনত অপরাধ। ’ 
মুসলিম নারীদের বিক্রি করতে ‘বুল্লি বাই’ নামের অনলাইন অ্যাপটি সম্প্রতি তৈরি করা হয়েছিল। এর আগে একই ধরনের একটি অ্যাপ ব্লক করা হয় ভারতে। অ্যাপটির নাম ছিল ‘সুল্লি ডিলস’। ‘বুল্লি বাই’ বা এই ধরনের অন্য অ্যাপে আক্ষরিক অর্থে নারীদের বিক্রি করা হয় না। মুসলিম নারীদের হয়রানি করতেই এটি ব্যবহার করা হয়ে থাকে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর