শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:২০ পিএম, ২০২২-০১-০৩
আফগানিস্তানের রাজধানী কাবুলে জব্দ করা প্রায় তিন হাজার লিটার মদ খালে ফেলে দিয়েছে তালেবান। মদ বিক্রির ওপর তালেবান সরকার অভিযান চালাচ্ছে। রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই) থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করার পর গোয়েন্দা কর্মকর্তারা সেসব মদ একটি খালে ফেলে দিচ্ছেন।
মদ বিক্রি নিয়ে তালেবানের অবস্থান কঠোর। রোববার টুইটারে পোস্ট হওয়া গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘মদ তৈরি ও বিক্রি থেকে অবশ্যই মুসলমানদের বিরত থাকতে হবে। ’ এর আগে ১৫ আগস্ট কাবুলে প্রবেশের মধ্য দিয়ে গোটা আফগানিস্তানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার এক মাসের মাথায় আল-কায়েদাকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। অভিযানের এক মাস পর আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয়। এর ২০ বছর পর ২০২১ সালের ৩০ আগস্ট মার্কিন সেই অভিযানের সমাপ্তি হওয়ায় ফের ক্ষমতায় ফিরেছে তালেবান। ক্ষমতায় আসার পর মাদকসেবীসহ এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর অভিযান আরও বেড়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited