চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুন দেয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুন দেয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৭ এএম, ২০২১-০৩-৩১

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুন দেয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক

মোহাম্মদ জহির উদ্দিনঃ
কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প সংলগ্ন ‘স্থানীয় বাসিন্দার বাড়িতে আগুন লাগানোর চেষ্টাকালে’ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

কক্সবাজারস্থ ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (৩০ মার্চ) রাত পৌনে ৮টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদা এলাকায় আগুন লাগানোর চেষ্টার এ ঘটনা ঘটেছে।

আটক রকিমা খাতুন (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বি-ব্লকের ১০৫৩ নম্বর শেডের বাসিন্দা মৃত আব্দুল গফুরের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে এসপি তারিকুল বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার স্থানীয় বাসিন্দা এজাহার মিয়ার বাড়িতে এক নারী কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা চালায়। এসময় তার (এজাহার মিয়া) এক ছেলে ঘটনাটি দেখতে পেলে ওই নারী দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে কেরোসিনের জারসহ তাকে (ওই নারী) ধরে ফেলে।

‘এরপর ঘটনাটি তাৎক্ষণিক স্থানীয়রা এপিবিএন সদস্যদের অবহিত করে। খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে কেরোসিনের জারসহ ওই নারীকে আটক করে।’

এপিবিএন এর অধিনায়ক বলেন, ‘এজাহার মিয়ার বাড়িটি বাঁশ-গাছের তৈরি কাঁচাঘর ছিল। আগুন লাগানোর চেষ্টাকালে স্থানীয়রা ঘটনাটি দেখে ফেলায় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যথায় অগ্নিকান্ড সংঘটিত হলে আগুন স্থানীয়দের বসতঘরসহ পাশের রোহিঙ্গা ক্যাম্পেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।’

এর আগে গত শনিবার (২৭ মার্চ) রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এক দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর চেষ্টা চালিয়েছিল।

গত ২২ মার্চ উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে পাশের ৯ , ১০ ও ১১ নম্বর ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১১ জনের মৃত্যু এবং অনেকে আহত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১০ হাজার রোহিঙ্গা বসতি এবং অন্তত ৪৫ হাজার মানুষ। এছাড়া স্থানীয়দের দুই শতাধিক বসতঘর ও দোকানসহ নানা স্থাপনাও আগুনে ভস্মিভুত হয়।

আগুন লাগানোর চেষ্টার ঘটনায় আটক নারীর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এপিবিএন এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত


সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর