শিরোনাম
ঢাকা অফিস :: | ০৯:০২ পিএম, ২০২১-১২-৩০
পদোন্নতি পেয়ে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হয়েছেন ঢাকা কলেজের ২৭ শিক্ষক। বুধবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ অধিশাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপনে সারাদেশের ১৪৭৯ জন প্রভাষককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ঢাকা কলেজের ২৭ জন প্রভাষক রয়েছেন। তারা হলেন অর্থনীতি বিভাগের প্রভাষক পল্লবী দে ও মাহমুদুল হাসান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ কামারুজ্জামান, মামুনুর রশিদ, নুপুর রানী ও ফারুক আহমদ। ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন। ইতিহাস বিভাগের প্রভাষক শাহানা খানম ও সুস্মিতা তালুকদার প্রীতি। গণিত বিভাগের প্রভাষক মনোয়ারা বেগম ও দীপা সাহা। পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক বিভাকর বণিক রিপন ও উম্মে হাবিবা। বাংলা বিভাগের প্রভাষক শাহরিয়া সুলতানা৷ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শ্রাবণী ধর ও রফিকুল ইসলাম৷ ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক আবু সালেহ মো মুজাহেদুল ইসলাম ও মুনমুন সাহা। মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজনীন মুনমুন৷ রসায়ন বিভাগের প্রভাষক ত্রিনাথ সিংহ, আসলাম হোসেন ও মাহমুদুল হাসান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান ও পল্লবী বাড়ৈ। হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রোমানা আক্তার, আশিক মাহমুদ এবং মাসুদ রানা।পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে অধ্যক্ষের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার৷ এ সময় উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন৷
আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত
ঢাকা অফিস :: : ভারতে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিলাসীপণ্যের তালিকায় স্থান হওয়ায় আপেলের দাম বেড়ে যায় দুই থেকে তিনগুণ। এতে আপেল কেনা থেকে মুখ ফà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : রমজান মাসের রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহমুখি মানুষ ও আল্লাহমুখি অন্তর তৈরি করা। সারা বছর নানাবিধ à¦...বিস্তারিত
ঢাকা অফিস :: : দেশের বিভিন্ন অঞ্চলে শনিবারও (২৮ মে) কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে কয়েকটি জেলায় তাপপ...বিস্তারিত
ঢাকা অফিস :: : র্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্যম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited