চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

কোরিয়া-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে রেকর্ড

ঢাকা অফিস ::    |    ০৫:৩০ পিএম, ২০২১-১২-৩০

কোরিয়া-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে রেকর্ড

কোরিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকার কোরিয়া দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়। কোরিয়া ট্রেড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী- ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২.০১৪ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের থেকে ৫৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যা ছিল ১.৩০৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে বাংলাদেশের রপ্তানি ৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৪৯৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে অর্থাৎ ৩৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে কোরিয়ার রপ্তানি ২০২০ সালের ১.০৩৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১.৫১ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৬১.৯ শতাংশ বেড়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ২০১১ সালে ১.৮৭২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার পর প্রায় এক দশক ধরে ১.৬ বিলিয়ন মার্কিন ডলারের নিচে স্থবির ছিল। কোরিয়াতে বাংলাদেশের রপ্তানি, যা ২০০৭ সালে ১০০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১১ সালে ২০০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল; ২০১৩ সালে এটি ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের উপরে পৌঁছানোর পরে স্থবির হয়। তবে, কোভিড-১৯ মহামারী সত্ত্বেও কোরিয়াতে বাংলাদেশের রপ্তানি ২০১৯ সালে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা ২০২০ সালে ৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার ছিল। এটি এ বছরের শেষ নাগাদ ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে বলে আশা করা হচ্ছে । কোরিয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে পোশাক, খেলাধুলা ও অবকাশ যাপনের সামগ্রী এবং ব্রোঞ্জ স্ক্র্যাপ। কোরিয়ায় মোট রপ্তানির ৮১ শতাংশ হয় তৈরি পোশাক দ্বারা যা আগের বছরের তুলনায় ৩২.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে  ৪৪২ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। যেখানে খেলাধুলা এবং অবকাশকালীন সামগ্রী ৩০৩ মিলিয়ন মার্কিন ডলারে অর্থাৎ ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রোঞ্জ স্ক্র্যাপ রপ্তানি বেড়ে ১৭৫ শতাংশ হয়েছে, যা ৯.১৪ মিলিয়ন মার্কিন ডলারের সমান। বাংলাদেশে কোরিয়ার রপ্তানি ২০১১ সালে ছিল ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বহু বছর ধরে প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলারে থেমে ছিল এবং ২০২০ সালে তা ১.০৩ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। তবে এই বছরের শেষের দিকে ২০১১ সালের লেভেলকে অতিক্রম করে যাবার সম্ভাবনা আছে। বাংলাদেশে কোরিয়ার প্রধান রপ্তানি পণ্য হচ্ছে- যন্ত্রপাতি, পেট্রোকেমিক্যাল পণ্য, ইস্পাত ও কীটনাশক। যন্ত্রপাতি রপ্তানি ১০৭ শতাংশ বেড়ে ২৯৭ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা বাংলাদেশের উৎপাদন খাতের অব্যাহত প্রবৃদ্ধির প্রতিফলন। এছাড়া পেট্রোকেমিক্যাল পণ্য ২৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সঙ্গে ৬৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইস্পাত রপ্তানি ১৯০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৪৫.৭ শতাংশ এবং কীটনাশক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লি জাং-গুণ বলেছেন, এ বছরের কোভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ নির্দশন রাখবে। আশা করি, আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ব্যবসায়িক খাত দুই দেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য নীতির সুবিধা নেবে, যা ২০০৮ সাল থেকে কোরিয়ার বাজারে ৯৫ শতাংশ পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিয়ে আসছে।

রিটেলেড নিউজ

স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত


পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

ঢাকা অফিস :: : ভারতে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব ...বিস্তারিত


বিলাসীপণ্য আপেলে আগুন, চাহিদা-আমদানি দুটোই কম

বিলাসীপণ্য আপেলে আগুন, চাহিদা-আমদানি দুটোই কম

নিজস্ব প্রতিবেদক : বিলাসীপণ্যের তালিকায় স্থান হওয়ায় আপেলের দাম বেড়ে যায় দুই থেকে তিনগুণ। এতে আপেল কেনা থেকে মুখ ফà...বিস্তারিত


রমজান মাসের কিছু ভুল, যেগুলো থেকে বেঁচে থাকা দরকার

রমজান মাসের কিছু ভুল, যেগুলো থেকে বেঁচে থাকা দরকার

আমাদের ডেস্ক : : রমজান মাসের রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহমুখি মানুষ ও আল্লাহমুখি অন্তর তৈরি করা। সারা বছর নানাবিধ à¦...বিস্তারিত


ঝড়-বৃষ্টির ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে 

ঝড়-বৃষ্টির ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে 

ঢাকা অফিস :: : দেশের বিভিন্ন অঞ্চলে শনিবারও (২৮ মে) কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে কয়েকটি জেলায় তাপপ...বিস্তারিত


শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ 

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ 

ঢাকা অফিস :: : র‌্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্যম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর