চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ 

আমাদের ডেস্ক :    |    ০৪:০১ পিএম, ২০২১-১২-৩০

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ 

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯১.১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য জানান। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২০৪টি কেন্দ্রে ১ হাজার ৭৬টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৬১ হাজার ৭৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। পাসের হার ৯১.১২ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬.৩৭ শতাংশ বেশি। ছাত্র পাসের হার ৯০.১৪ শতাংশ যা গত বছরের তুলনায় ৫.২১ শতাংশ বেশি এবং ছাত্রী পাসের হার ৯১.৯৯ শতাংশ যা গত বৎসরের তুলনায় ৭.৩৯ শতাংশ বেশি। এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১২ হাজার ৭৯১ জন যা গত বৎসরের তুলনায় ৩ হাজার ৭৮৩ জন বেশি। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৮২ জন যা গত বৎসরের তুলনায় ১ হাজার ১৩৭ জন বেশি এবং ছাত্রী ৭ হাজার ৪০৯ জন যা গত বৎসরের তুলনায় ২ হাজার ৬৪৬ জন বেশি। এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬.৮২ শতাংশ, মানবিকে পাসের হার ৮৭.৪৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২.০০ শতাংশ। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৫৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৩৪৪ জন। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫.২৭ শতাংশ যা গত বছরের তুলনায় ৪.৯৩ শতাংশ বেশি, মহনগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাশের ৯১.০১ শতাংশ।  মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২.১৯ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৯০.৯৪ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৮৬.৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৪.১৯ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৯০.৮৫ শতাংশ। সকল সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ভালো ফল করেছে। জিপিএ ৫ বৃদ্ধির ক্ষেত্রেও এগিয়ে আছে ছাত্রীরা। গত বছরের তুলনায় তাদের জিপিএ ৫ বেড়েছে ২ হাজার ৬৪৬টি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পিছিয়ে পড়া পার্বত্য এলাকায়ও এবার পাসের হার গত বছরের তুলনায় বেড়েছে।

রিটেলেড নিউজ

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা

কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত


পার্বত্য চট্রগ্রামে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে তিন সন্ত্রাসী সংগঠন

পার্বত্য চট্রগ্রামে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে তিন সন্ত্রাসী সংগঠন

অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত


কক্সবাজারের উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

কক্সবাজারের উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার :  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত


ইনানীতে গ্যাসের আগুন, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

ইনানীতে গ্যাসের আগুন, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর:  কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নà...বিস্তারিত


রেল সেতুর রেলিংয়ের পাইপ চুরি, চরম ঝুঁকিতে চলাচল

রেল সেতুর রেলিংয়ের পাইপ চুরি, চরম ঝুঁকিতে চলাচল

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত


মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর