শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:৫১ পিএম, ২০২১-১২-২৮
প্রাথমিকভাবে পটিয়া ও কর্ণফুলী উপজেলায় এ কার্যক্রম শুরু হবে করোনাভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে রাজধানীর পাশাপাশি চট্টগ্রামেও টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পটিয়া ও কর্ণফুলী উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে প্রত্যেক উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জাগো নিউজকে বলেন, বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে গতকাল (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পেয়েছি। আজ (মঙ্গলবার) দুই উপজেলায় কার্যক্রম শুরু হচ্ছে। ধীরে ধীরে অন্য উপজেলায়ও চালু হবে। তিনি আরও বলেন, শুরুতে ৬০ বছরের ঊর্ধ্বে বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নেবেন। এর আগে গত ১৯ ডিসেম্বর করোনার নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। সেদিন আরও বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পমন্ত্রী শ ম রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর: কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited