চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

ডলার নেই, তেলের দাম চা দিয়ে মেটাবে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৪১ পিএম, ২০২১-১২-২৩

ডলার নেই, তেলের দাম চা দিয়ে মেটাবে শ্রীলঙ্কা

বৈদেশিক মুদ্রার রিজার্ভে ব্যাপক ঘাটতির কারণে তেলের দাম চা দিয়ে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। চার বছর আগে ইরানের কাছে থেকে ২৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের তেল কিনেছিল দেশটি। সেই দাম এখনো পরিশোধ করা হয়নি। এর মধ্যেই দেখা দিয়েছে ভয়াবহ রিজার্ভ সংকট। এ অবস্থায় প্রতি মাসে কিছু পরিমাণে চা পাঠিয়ে মূল্য পরিশোধ করতে চায় লঙ্কান সরকার। বুধবার (২২ ডিসেম্বর) শ্রীলঙ্কার বৃক্ষরোপণ মন্ত্রী রমেশ পাথিরানা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা আগামী জানুয়ারি মাস থেকে ইরানে চা পাঠানো শুরু করতে চান। প্রতি মাসে ৫০ লাখ ডলারের চা পাঠানো হবে। তবে, এভাবে চললে চার বছর ধরে ঝুলে থাকা লেনদেন পুরোপুরি মেটাতে আরও চার বছরের বেশি সময় লাগবে দেশটির। লঙ্কান চা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, বিদেশি ঋণ মেটাতে এবারই প্রথম ডলারের বদলে চা পাঠাচ্ছে শ্রীলঙ্কা। মন্ত্রী পাথিরানা জানিয়েছেন, ইরানের কাছে চা পাঠানোয় জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নীতির লঙ্ঘন হবে না। কারণ, চা খাদ্যপণ্য হিসেবে বিবেচিত হয়। আর এই লেনদেনে কালো তালিকাভুক্ত কোনো ইরানি ব্যাংকও যুক্ত থাকবে না। এক বিবৃতিতে শ্রীলঙ্কার বৃক্ষরোপণ মন্ত্রণালয় বলেছে, এই পদ্ধতিতে শ্রীলঙ্কার অতিপ্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে। কারণ, ওই চা শ্রীলঙ্কান রুপি দিয়েই কেনাবেচা হবে। তবে দেশটির প্রধান বৃক্ষরোপণকারী সমিতির এক মুখপাত্র বলেছেন, সরকারের এই পদক্ষেপ একটি অস্থায়ী সমাধান মাত্র। এটি রপ্তানিকারকদের তেমন কোনো উপকার করবে না। ২০২২ সালে প্রায় ৪৫০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে শ্রীলঙ্কাকে, যার মধ্যে জানুয়ারিতেই রয়েছে আন্তর্জাতিক সার্বভৌম বন্ডের ৫০ কোটি ডলার। অথচ নভেম্বর মাসের শেষে দেশটির হাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৬০ কোটি ডলার। এরপরও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল বলেছেন, ২০২২ সালে দেশটি ঋণের বকেয়া সব কিস্তি সুষ্ঠুভাবে পরিশোধ করতে পারবে বলে তারা আত্মবিশ্বাসী। 
শ্রীলঙ্কায় প্রতি বছর ৩৪ কোটি কেজি চা উৎপাদিত হয়। গত বছরও দেশটি প্রায় ২৬ কোটি ৫৫ লাখ কেজি চা রপ্তানি করেছে, যা থেকে তাদের আয় হয়েছে অন্তত ১২৪ কোটি ডলার।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর