শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:২১ পিএম, ২০২১-১২-২৩
ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলা আদালতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও চারজন গুরুতর জখম হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টা ২২ মিনিটে আদালতের তৃতীয় তলার একটি শৌচালয়ে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, এতে শৌচালয়ের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশের বিভিন্ন কক্ষের কাচ ভেঙে পড়েছে। বিস্ফোরণের সময় জেলা আদালতের কার্যক্রম চলছিল। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এরই মধ্যে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। লুধিয়ানা শহরের কেন্দ্রস্থলে জেলা কমিশনারের অফিসের কাছেই অবস্থিত জেলা আদালত। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি পাঞ্জাব পুলিশকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited