চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

এবার টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:৪২ পিএম, ২০২১-১২-২২

এবার টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল

ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তি, স্বাস্থ্যসেবায় নিয়োজিত এবং যেসব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের সুরক্ষায় টিকার চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।বুধবার (২২ ডিসেম্বর) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যখন বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে ঠিক সে সময় বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশক্রমে দেশটির প্রধানমন্ত্রী অফিস এ ঘোষণা দিলো। বিষয়টি ‘দারুণ খবর’ উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারি মোকাবিলায় বরাবরই সামনের সারিতে দাঁড়িয়ে পদক্ষেপ নিচ্ছে ইসরাইল। বিশ্বে ইসরায়েলি নাগরিকরাই সবার আগে টিকার তৃতীয় ডোজ নিয়েছিল। এর ধারাবাহিকতায় টিকার চতুর্থ ডোজ নেওয়ার ক্ষেত্রেও আমরাই অগ্রদূত হিসেবে থাকছি।জানা গেছে, যারা টিকার চতুর্থ ডোজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের তৃতীয় ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এই ডোজ দেওয়া হবে। এছাড়া এ সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশে দ্বিতীয় ডোজের পর তৃতীয় ডোজ নেওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধানও কমিয়ে আনা হবে। আগে দ্বিতীয় ডোজ নেওয়ার পাঁচ মাস পর তৃতীয় ডোজ নেওয়া হতো। এখন সেটা কমিয়ে তিন মাস করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় বিশেষজ্ঞ প্যানেলের সদস্য গালিয়া রাহাভ ইসরায়েল রেডিওকে বলেন, টিকার চতুর্থ ডোজ দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। আমাদের হাতে এখনও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কোন পর্যায়ে সেই ব্যাপারে তথ্য নেই। তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেও এই তথ্য ছিল না। কিন্তু এ ব্যাপারে বিশ্বের অন্য দেশের তথ্য খুবই ভীতিকর। তবে এ ধরনের মুহূর্তে যদি আপনি তাৎক্ষণিক পদক্ষেপ না নেন তাহলে ট্রেনটি মিস করবেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের অন্তত ৩৪১ রোগী শনাক্ত হয়েছেন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর