চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ৩৫৫৪

আমাদের ডেস্ক :    |    ০৬:৩৭ পিএম, ২০২১-০৩-২৩

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ৩৫৫৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৭৩৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৫৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জনে। মঙ্গলবার (২৩ মার্চ ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৬ হাজার ৩৫৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৯৫৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ। বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ছয় জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন। এছাড়া রংপুর বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৭ জন, বাড়িতে এক জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন রয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ দুই হাজার ৩৫১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯২ হাজার ৩৫১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ২২৬ জন।

রিটেলেড নিউজ

বিশ্ববাজারে বেড়েছে আফগান জাফরানের চাহিদা, চলতি বছরে রপ্তানি ৭৭ মিলিয়ন ডলার

বিশ্ববাজারে বেড়েছে আফগান জাফরানের চাহিদা, চলতি বছরে রপ্তানি ৭৭ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক: : আন্তর্জাতিক বাজারে আফগানিস্তানের জাফরানের চাহিদা ও পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে এ মূল্যবাà¦...বিস্তারিত

শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের গুপ্ত বাহিনী সায় দিচ্ছে: রিজভী

শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের গুপ্ত বাহিনী সায় দিচ্ছে: রিজভী

অনলাইন ডেস্ক: : শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের গুপ্ত বাহিনী সায় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচà...বিস্তারিত

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত

দলিল পুড়িয়ে সমালোচনার মুখে চকরিয়া উপজেলা সাব-রেজিস্টার

দলিল পুড়িয়ে সমালোচনার মুখে চকরিয়া উপজেলা সাব-রেজিস্টার

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দাবিদারবিহীন প্রায় ৩২শ’ দলিল পুড়িয়ে ফেলার ঘটনাà...বিস্তারিত

দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন: হুইপ আশরাফ উদ্দিন নিজান

দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন: হুইপ আশরাফ উদ্দিন নিজান

অনলাইন ডেস্ক: : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেà...বিস্তারিত

পাবনার ঈশ্বরদীতে চাঁদাবাজি ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেলা বিএনপির দুপক্ষের মধ্যে গোলাগুলি

পাবনার ঈশ্বরদীতে চাঁদাবাজি ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেলা বিএনপির দুপক্ষের মধ্যে গোলাগুলি

অনলাইন ডেস্ক: : পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর à...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর