চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

কলকাতায় চলছে ভোট গণনা, তৃণমূলের জয়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:৩৬ পিএম, ২০২১-১২-২১

কলকাতায় চলছে ভোট গণনা, তৃণমূলের জয়ের আভাস

কলাকাতা পৌরসভায় ভোট গ্রহণের পর শুরু হয়েছে গণনা। গণনার শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল। এখন পর্যন্ত প্রাপ্ত খবরে তৃণমূল ৪৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বিপরীতে মাত্র ৩টিতে এগিয়ে বিজেপি।
প্রাথমিক তথ্যে দেখা গেছে, ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ, ৩১ নম্বর ওয়ার্ডে পরেশ পাল, ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন, ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার, ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়। ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিন্দ্যকিশোর রাউত, ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক, ১৩৭ ও ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী। এ ভোটের ফলাফলে রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রে ৭-১০টি টেবিলে চলছে গণনা। ভোট গণনার ভিডিও করা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার। প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৩ হাজার পুলিশ। প্রতি কেন্দ্রেই মোতায়েন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। রয়েছে কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর