শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:২৪ পিএম, ২০২১-১২-২১
কর ফাঁকি দেওয়ায় চীনের শীর্ষ অনলাইন তারকাকে বিশাল অঙ্কের জরিমানা করেছে দেশটির আয়কর কর্তৃপক্ষ। ৩৬ বছর বয়সী এই তারকার নাম হুয়াং ই। তবে তিনি ভিয়া নামে পরিচিত। চীনে অনলাইনে পণ্য বিক্রিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি। বিবিসির খবরে বলা হয়, ‘কুইন অব লাইভস্ট্রিমিং’ খ্যাত এই তারকাকে সোমবার জরিমানা করা হয়। যার পরিমাণ ১.৩৪ বিলিয়ন ইউয়ান অর্থাৎ ২১ কোটি ডলার।অনলাইনে ভিয়ার মিলিয়ন মিলিয়ন অনুসারী রয়েছে। মূলত তিনি বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য তার অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম তাওবাওয়ে নুডলস থেকে নিয়ে রকেট উৎক্ষেপণ সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্যও বিক্রি করেন ভিয়া। সোমবার তার লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্মে একটি প্রসাধনী বিক্রির অনুষ্ঠান প্রচার করার কথা ছিল। কিন্তু তার সেই অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।এদিকে কর ফাঁকি দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ভিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে তিনি লিখেছেন, ‘কর আইন ভঙ্গ করায় আমি দুঃখিত। কর্তৃপক্ষ যে শাস্তি দিয়েছে তা আমি পুরোপুরি মেনে নিচ্ছি।’সম্প্রতি চীনের প্রযুক্তি খাতে কারও একচেটিয়া ব্যবসা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited