শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:০৬ পিএম, ২০২১-১২-২১
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম কোনো এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস অঙ্গরাজ্যের ওই ব্যক্তি করোনার টিকা নেননি বলে জানা গেছে। খবর রয়টার্সের।যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছর। তিনি করোনার টিকা গ্রহণ করেননি এবং শারীরিক জটিলতায় ভুগছিলেন।টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ওমিক্রন এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।এর আগে সিডিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া গেছে যে, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ ওমিক্রনে আক্রান্ত।কাউন্টির বিচারক লিনা হিদালগো এক টুইট বার্তায় জানান, এই ধরনে স্থানীয় সংক্রমণে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো। তিনি সবাইকে করোনার টিকা নেওয়ারও আহ্বান জানান।গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। এরপরই বতসোয়ানা, হংকংসহ আরও বেশ কিছু দেশে ছড়িয়ে পড়তে শুরু করে অতি সংক্রামক এই ধরন। গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনে আক্রান্তের খবর বিশ্ববাসীকে জানায়।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited