শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৫৭ পিএম, ২০২১-১২-২০
কৃত্রিম বৃদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে দ্রুতগতিতে ব্যবসার প্রসার ঘটছে। বড় বড় টেক জায়ান্টগুলো হুমকি খেয়ে পড়ছে প্রযুক্তি উদ্ভাবনে। এমনই একটি কোম্পানি চীনের স্টার্ট-আপ সেন্সটাইম গ্রুপ, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। তারা পুনরায় তাদের শেয়ার হংকংয়ের শেয়ারবাজারে ছেড়েছে। যার বাজারমূল্য ৭৬৭ মিলিয়ন মার্কিন ডলার।সেন্সটাইম ফার্মের পক্ষ থেকে এই ঘোষণা এলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পর। ওই নিষেধাজ্ঞার কারণে মার্কিন বিনিয়োগকারীরা এই চীনা কোম্পানিটির সঙ্গে লেনদেন বা তাদের শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন না।সম্প্রতি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা সেন্সটাইম গ্রুপকে বিনিয়োগের কালো তালিকায় যুক্ত করে যুক্তরাষ্ট্র। মূলত সেন্সটাইমের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির বিরুদ্ধে অভিযোগ আনে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাতিগত উইঘুরদের শনাক্তকরণে ব্যবহৃত হতে পারে এই প্রযুক্তি।গত সোমবার সেন্সটাইম যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। সেন্সটাইমের পক্ষ থেকে বলা হয়, আমাদের গ্রুপের পণ্য ও সেবা বেসামরিক ও বাণিজ্যিক খাতে ব্যবহারের জন্য, কোনো সামরিক খাতের জন্য নয়।কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়, যদিও ওয়াশিংটনের বিনিয়োগ নিষেধাজ্ঞা তাদের ব্যবসায়িক কাজের জন্য কোনো সমস্যা সৃষ্টি করেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অভাবে তাদের তহবিল সংগ্রহের কাজকে প্রভাবিত করতে পারে।সেন্সটাইম কোম্পানির শেয়ার আগামী ৩০ ডিসেম্বর থেকে হংকং স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করার কথা রয়েছে। সেন্সটাইম ১ দশমিক ৫ বিলিয়ন শেয়ার বিক্রির টার্গেট করেছে। বৃহস্পতিবার যার চূড়ান্ত মূল্য ঘোষণা করা হবে।দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট কাজ করা চীনা সেন্সটাইম কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আনলো যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার বরাবরই নিন্দা জানিয়ে আসছে চীন
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited