শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি : | ১২:৩২ পিএম, ২০২১-১২-১৯
বিশ্বে এখন আতঙ্ক হয়ে ধরা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল রাশিয়াতেই মৃত্যু হয়েছে এক হাজার ৭৬ জনের। এই সময়ে বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ৮৬৬ জন। এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ৩১ হাজার ১৭৮ জন।রোববার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ৫১৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৭ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৭১৭ জন। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ১১০ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন পাঁচ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ২০৫ জন। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ ২৭ হাজার ২০৬ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি পাঁচ লাখ ১৫ হাজার ১৪৫ জন।সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন তিন কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ১৭০ জনের। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭১ জন।করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৭৮৪ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ১২ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন দুই কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৭ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited