চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চীনের পাল্টা হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৫:৫৯ পিএম, ২০২১-১২-১৪

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চীনের পাল্টা হুঁশিয়ারি

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে সম্প্রতি চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন ওই নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে দ্রুত তা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে বেপরোয়া উল্লেখ করে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে নীতিভ্রষ্ট কাজ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চীনের স্বার্থ ক্ষুন্ন করে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর হুঁশিয়ারিও দেন তিনি।স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে তাহলে এর পাল্টা জবাব দেবে চীনও। তিনি এসময় আরও বলেন, বেইজিং সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য তার সংকল্পে অটল।দক্ষিণ চীন সাগর, হংকং, তাইওয়ান ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের গণতান্ত্রিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় তাইওয়ানকে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।সম্প্রতি ২০২২ সালে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর গত শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর