শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৫:২৩ পিএম, ২০২১-১২-১৪
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত সপ্তাহে গাটছড়া বেধেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর থেকেই সবার চোখ এখন রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের দিকে। কবে তারা মাল বদল করবে সেটাই দেখার অপেক্ষায় সবাই।গুজব ছিল এ বছরের ডিসেম্বরে সাতপাকে বাধা পড়বেন এই বলি জুটি। কিন্তু পরে তারা তাদের পরিকল্পনা ২০২২ সাল পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন। আসছে জানুয়ারিতে হতে পারে তাদের বিয়ে।তবে থাকবে না কোনো জাঁকজমক, সাদামাটা আয়োজনেই চার হাত এক হবে রণবীর-আলিয়ার।গত বছর ‘রকস্টার’ অভিনেতা ‘রাজি’ অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এমনকি তিনি তাদের বিয়ের পরিকল্পনাও শেয়ার করেছিলেন। কিন্তু করোনা মহামারীর কারণে তাদের পরিকল্পনায় পরিবর্তন আসে বলে জানান।রাজীব মাসান্দের সাথে এক সাক্ষাৎকারে রণবীর জানান, ‘করোনা না থাকলো হয়তো বিয়েটা এতোদিনে হয়ে যেত। আমি খুব শিগগিরই আমার জীবনের লক্ষ্যটি পূরণ করতে চাই। আমার গার্লফ্রেন্ড আলিয়া ভাট বহুগুণে গুন্বানিত একজন মানুষ। গিটার বাজানো থেকে শুরু করে চিত্রনাট্য লেখা সবই শিখেছে সে। তার কাছে নিজেকে অনেকটা পেছানো মানুষ মনে হয়।আমি তেমন কিছুই শিখি নি। বই পড়ি, প্রতিদিন দুই থেকে তিনটি সিনেমা দেখি। পরিবারের সাথে সময় কাটাই। সম্পর্কের শুরুর দিকে পারিবারিক সমস্যায় ও পড়েছিলাম আমরা। এখন সব কাটিয়ে উঠেছি।’রণবীর জানান, আলিয়ার বাবা মহেশ ভাট বেশি দূর ভ্রমণ করতে পারবেন না। তার সুবিধার জন্য মুম্বাইতেই গাটছাড়া বাধবেন এ জুটি। বিয়ের ভেন্যু হিসেবে তাজ ল্যান্ড এন্ডসকে প্রাধান্য দিচ্ছেন হবু দম্পতি।বলিউড লাইফের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ভিক্যাটের মতো ওয়েডিং ডেসটিনেশন থাকবে না এ জুটির। মুম্বাইতেই বিয়ের দিনটি উদযাপন করার পরিকল্পনা করছে তাদের পরিবার।বিয়ে একটি অন্তরঙ্গ ব্যাপার। তাই সেখানে পরিবারের সদস্য এবং বন্ধুদের আমন্ত্রণ জানাবেন রণবীর ও আলিয়া। তবে আয়োজন হবে সাদামাটা।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited