শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২২ এএম, ২০২১-১২-১২
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। তার অ্যাকাউন্ট হ্যাক করে বিট কয়েন নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় তার টুইটার অ্যাকাউন্ট। তবে অল্প সময়ের মধ্যেই এটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়। রোববার (১২ ডিসেম্বর) সকালে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হ্যাক করে ছড়ানো বার্তা এড়িয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মধ্যরাতে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় দাবি করা হয়, ভারতে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে। এসময় একটি লিঙ্কও শেয়ার করা হয়। এরপর মোদীর টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে আলোচনা চলতে থাকে নেটমাধ্যমে। সমালোচনাও করেন অনেকে। তবে অনেকেই এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যে লিঙ্কটি শেয়ার করা হয় তা ক্লিক করতে নিষেধও করেন অনেকে। তবে দ্রুতই অ্যাকাউন্ট উদ্ধার করে টুইট বার্তাটি সরিয়ে ফেলা হয় এবং বিষয়টি পরিষ্কার করা হয়। বিষয়টি নিয়ে বিবৃতি দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে কারা এই অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানানো হয়নি।
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited