চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আফগানদের ২৮ কোটি ডলার অর্থ ফেরত দিতে রাজি দাতারা

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:৫৯ পিএম, ২০২১-১২-১১

আফগানদের ২৮ কোটি ডলার অর্থ ফেরত দিতে রাজি দাতারা

দুর্ভিক্ষের মতো পরিস্থিতি এড়াতে আফগানিস্তানের স্থগিত করা তহবিল থেকে জাতিসংঘের দুটি সংস্থার জন্য ২৮ কোটি মার্কিন ডলার স্থানান্তর করতে রাজি হয়েছে আন্তর্জাতিক দাতা গোষ্ঠী। দেশটির স্বাস্থ্যখাতের জন্য বিশ্ব ব্যাংকের ফান্ড থেকে ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাবে ডব্লিউএফপি ও ১ কোটি মার্কিন ডলার পাবে ইউনিসেফ। শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ব ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের মানুষের স্বাস্থ্যসংশ্লিষ্ট ও পুষ্টিজাত খাদ্য সরবরাহের জন্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠী আটকে রাখা তহবিলের মধ্যে ২৮ কোটি মার্কিন ডলার স্থানান্তরে সম্মত হয়েছে। দেশটির অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়া ও দুর্ভিক্ষের শঙ্কার কারণে এ অর্থ ছাড়া হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছর ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয়। ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রগুলো আফগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নেয়। এরপর সরকার গঠন করে তালেবান। চরম অনিশ্চয়তা আর রাজনৈতিক গোলযোগের মাঝে বন্ধ হয়ে যায় আফগানিস্তানের অর্থ ছাড়ের তহবিল। আফগানিস্তানে তালেবান সরকার গঠন করলেও এখনও মিলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। দেশটির ৯ বিলিয়নের বেশি রিজার্ভ মুদ্রা আটকে আছে বিদেশে। আবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক আফগানিস্তানকে তাদের তহবিল থেকে অর্থ উত্তোলন করতে দিতেও নারাজ। ফলে চরম বিপাকে পড়েছে দেশটি। জাতিসংঘ সতর্ক করছে যে দেশটির ২ কোটি ৩০ লাখ মানুষ যা মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, চরম ক্ষুধামন্দার মধ্যে পড়েছে। বিশেষ করে শীতকালে দুর্ভিক্ষ ঝুঁকিতে রয়েছে আফগানিস্তানের ৯০ লাখ মানুষ। আফগানিস্তানে তালেবানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রবাহিনীর ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ হলো এ বছর। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো আফগানিস্তানের পরিস্থিতি এখন স্বাভাবিক হবে। কিন্তু তালেবান ক্ষমতা নেওয়ার পর সরকার গঠন হলেও আদৌতে কোনো পরিবর্তন চোখে পড়ছে না। দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার তো সম্ভব হচ্ছে না, একই সঙ্গে পিছিয়ে পড়েছে অন্যান্য সামাজিক ইস্যুতেও। দেশটির সাধারণ মানুষের খাদ্যাভাবে নিজেদের নিত্য প্রয়োজনীয় বিক্রি করার খবরও মিলেছে। অর্থাভাবে ভেঙে পড়েছে স্বাস্থ্যখাত। নেই আফগানদের সামাজিক নিরাপত্তাও।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর