শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:২৯ পিএম, ২০২১-১২-১১
লেবাননের বন্দর শহর টাইরে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজন মারা গেছেন, আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। ক্যাম্পের ভেতরের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে এক ডজন লোক আহত হয়েছেন। এসময় কয়েকজনের প্রাণহানি ঘটেছে নিশ্চিত করলেও এর সংখ্যা জানাতে পারেননি তিনি। এনএনএ’র খবর অনুসারে, ক্যাম্পের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো অস্ত্র গুদামে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় এক বিচারক। হামাস-ঘনিষ্ঠ ফিলিস্তিনি বার্তা সংস্থা শেহাব নিউজ এজেন্সি অবশ্য জানিয়েছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবহারের জন্য সংরক্ষিত অক্সিজেন ক্যানিস্টার থেকে এ দুর্ঘটনা ঘটেছে। এনএনএ জানিয়েছে, লেবানিজ সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং কাউকে ক্যাম্প থেকে বের হতে দেওয়া হচ্ছে না।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিও ফুটেজে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে প্রচণ্ড বিস্ফোরণ এবং কাঁচ ভাঙার শব্দের পর দূরে উজ্জ্বল লাল আগুন জ্বলতে দেখা যায়। লেবানন বহুদিন ধরে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু এবং তাদের বংশধরদের আবাসস্থল। এদের অনেকে দেশটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১২টি শরণার্থী ক্যাম্পে বসবাস করেন। হামাস-ফাতাহসহ একাধিক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী এসব ক্যাম্প নিয়ন্ত্রণ করে। সেখানে লেবানিজ কর্তৃপক্ষ প্রবেশ করে না বললেই চলে।
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited