শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:০৫ পিএম, ২০২১-১২-০৯
উহানের করোনা পরিস্থিতি নিয়ে লেখালেখির অভিযোগে চীনের কারাগারে বন্দি সিটিজেন সাংবাদিক ঝ্যাং ঝান, লিন ঝাও স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। চীনা নাগরিক সমাজের উন্নয়নে ও আইনের শাসনকে এগিয়ে নেওয়ার জন্য কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার পেলেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিশ্চিয়ান রাইটস গ্রুপ, চায়নাএইড এ পুরস্কারের ঘোষণা দিয়েছে। পুরস্কার প্রদানের বাছাই কমিটি সর্বসম্মতিক্রমে ঝ্যাং ঝানকে একজন খ্রিস্টান, একজন আইনজীবী এবং একজন নির্ভীক নাগরিক সাংবাদিক হিসেবে সম্মানিত করলো। চায়নাএইড এর প্রেসিডেন্ট বো ফু বলেন, চীনজুড়ে এখনও মানবাধিকার সংকট প্রকট। তারা সব সময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় যারা অবদান রাখবেন তাদের পক্ষে থাকবেন। চীনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সংবাদ সংগ্রহে ছুটে গিয়েছিলেন সাংবাদিক ঝ্যাং ঝান। করোনার সংক্রমণ প্রথম প্রকাশ্যে এনে সারা বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। কিভাবে সেখানে করোনায় আক্রান্ত মানুষের মৃত্যু হচ্ছে সে ছবি তুলে ধরেছিলেন ঝ্যাং। আর সে কারণেই কারাগারে যেতে হয় তাকে। গত বছরের মে মাসে আটক করা হয় ঝ্যাং ঝানকে। পরে ডিসেম্বর মাসে তাকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেন চীনের আদালত। এমন সময় এ পুরস্কার পেলেন ৩৮ বছর বয়সী সাংবাদিক ও সাবেক আইনজীবী ঝ্যাং যখন কারাগারে প্রতিবাদী অনশন করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি সাংহাই নারী কারাগারে বন্দি আছেন। এটি কাকতালীয় হলেও সত্য যে লিন ঝাও একই কারাগারে বন্দি ছিলেন কয়েক দশক আগে। লিন ঝাও ছিলেন একজন ভিন্নমতাবলম্বী, যিনি মাও সেতুংয়ের নীতির কঠোর সমালোচনা করেছিলেন। সাংস্কৃতিক বিপ্লবের সময় গণপ্রজাতন্ত্রী চীনের শাসক তাকে কারাবন্দি করে এবং পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited