শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩২ পিএম, ২০২১-০৩-১৩
মহেশখালী পৌরসভার ৮ নং ওয়াডস্থ গোরকঘাটা সিকদার পাড়ায় পুকুরে গোসল করতে এসে শেখ মোহাম্মদ ফাহিম (৮) নামের এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১৩ মার্চ (শনিবার) দুপুর সাড়ে ১২টার সময়।
সূত্রে জানা যায়, ফাহিম স্থানিয় বাসিন্দা কামাল হোসোন ও হালিমা বেগমের দুই ছেলের মধ্যে ফাহিম প্রথম সন্তান। সে পৌরসভার জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদ্রাসার) নার্সারীতে পড়তো।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম শারীরিক প্রতিবন্ধী ছিলেন দুপুর সাড়ে ১২টার সময় কাপড় নিয়ে পুকুরে গোসল করতে আসে, সাঁতার না জানাতে সবার অগোচরে পুকুরে ডুবে যায়।
তার মা হালিমা আমাদের প্রতিনিধিকে বলেন- ছেলে গোসল করে ফিরতে দেরি হওয়ায় আমি তাকে খুঁজতে বের হই, পুকুরঘাটে এসে কাপড়চোপড় দেখতে পেয়ে এলাকার কিছু ছেলেদের সহযোগীতায় পুকুরে খুঁজতে থাকি এক পর্যায়ে ১টা ৪০ মিনিটের সময় তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ফাহিমের অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার শিক্ষকদের পাঠানো এক বিবৃতিতে তারা গভীরভাবে শোক জানিয়েছেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited