শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২১-১২-০৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সঙ্গে এবার সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ হতাহত হয়নি। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের কদমদলী লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশাচালক মো. সোহেলকে (২৫) আটক করেছে রেলওয়ে পুলিশ। একই সঙ্গে অটোরিকশাটিও জব্দ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, চবি থেকে শাটল ট্রেনটি চট্টগ্রাম শহরের বটতলী রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন কদমতলী লেভেলক্রসিং পার হচ্ছিল তখন একটি অটোরিকশা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে সেটি দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সময় অটোরিকশাটি কদমতলী মোড় থেকে বিআরটিসির দিকে যাচ্ছিল। তাড়াহুড়ো করে উল্টো পথেই গাড়িটি রেললাইনের ওপর তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন দুর্ঘটনার সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা অটোরিকশাটি জব্দের পাশাপাশি চালককে আটক করেছে। থানায় এসে জিজ্ঞাসাবাদ করা হলে গাড়িচালক জানান, তার লাইসেন্স হারিয়ে গেছে এবং গাড়ির কাগজপত্রেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রেলওয়ে থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের হবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল (মঙ্গলবার) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান...বিস্তারিত
আমাদের ডেস্ক : : নীল জলরাশির বুকজুড়ে প্রবাল, সাদা বালুর সৈকত আর সারি সারি নারকেলগাছ-প্রকৃতির অপার সৌন্দর্যে সেন্ট...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পাদকীয় নীতিমালার সীমারেখা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে দুর্নীতি, অনিয়...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত মার্চে চাঁদাবাজির অভিযোগসংবলিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited