শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:০৫ পিএম, ২০২১-১২-০৬
আমেরিকায় সাপের উৎপাতের কথা নতুন নয়। তবে সাপ মারতে গিয়ে বাড়ি পুড়িয়ে ফেলার ঘটনা নতুন। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আমেরিকায় এক ব্যক্তি সাপকে উচিৎ শিক্ষা দিতে গিয়ে নিজেই শিক্ষা পেয়েছেন।
ঘটনাটি ঘটেছে আমেরিকার মেরিল্যান্ডে। বার বার তাড়িয়ে দেওয়া সত্ত্বেও এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েছিলো একটি সাপ। তিনি ঠিক করলেন বন অধিদফতরে খবর না দিয়ে নিজেই সাপটিকে ‘উচিত শিক্ষা’ দেবেন।
পরে রাতে তিনি হঠাৎই দেখেন সাপটি ঘরে ঢুকছে। দেরি না করে ফায়ার প্লেসের ভিতর থেকে জ্বলন্ত কাঠকয়লা নিয়ে সাপটিকে লক্ষ্য করে ছুড়ে মারেন। ভেবেছিলেন ভয় পেয়ে ঘর ছেড়ে চলে যাবে বা জ্বলন্ত কাঠকয়লার আঘাতে মারা যাবে সাপটি। কিন্তু এরপর যা ঘটল, তার জন্য প্রস্তুত ছিলেন না তিনি।কাঠকয়লার আঘাতে সাপটির কোনো ক্ষতি না হলেও সেই জ্বলন্ত কাঠকয়লা থেকে বাড়ির আসবাবে আগুন ধরে যায়। আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে আর সামাল দিতে পারেননি ওই ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ততক্ষণে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ওই বাড়িটির মূল্য ছিল প্রায় সাত কোটি টাকা।
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited