চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভ্রমণে কড়াকড়ি আরোপ যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:১৪ পিএম, ২০২১-১২-০৫

ভ্রমণে কড়াকড়ি আরোপ যুক্তরাজ্যের

ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্য। ভ্রমণকারীদের যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের গতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, মঙ্গলবার থেকে নতুন বিধিনিষেধ জারি হবে। ১২ বছর বা এর বেশি প্রত্যেক ভ্রমণকারীকে অবশ্যই দেশ ছেড়ে যুক্তরাজ্যে ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। বর্তমানে যুক্তরাজ্যে প্রবেশ করা লোকজনকে সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার (৫ ডিসেম্বর) থেকে নাইজেরিয়াকে রেড লিস্টে আনা হবে। যেসব দেশ রেড লিস্টে আছে সেসব দেশের ভ্রমণকারীদের যুক্তরাজ্যে প্রবেশ করলে অবশ্যই যে কোনো একটি হোটেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ওমিক্রন শনাক্ত হওয়ার পরই সরকার নতুন বিধিনিষেধ জারি করার পরিকল্পনা নিয়েছে। পরবর্তীতে স্বাস্থ্য এবং সামাজিক কল্যান দপ্তর জানিয়েছে, গত কয়েকদিনে নাইজেরিয়া সফর করা ২১ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। সাজিদ জাভিদ আরও বলেন, সংক্রমণ বাড়ছে। দক্ষিণ আফ্রিকার পর সবচেয়ে বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে নাইজেরিয়ায়।
তিনি লোকজনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন। যুক্তরাজ্যে নতুন করে আরও ২৬ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫টি কেসই ইংল্যান্ডে। ওমিক্রনে আক্রান্ত বাকি একজন স্কটল্যান্ডে। এখন পর্যন্ত ইংল্যান্ডে ১২৯ জন, স্কটল্যান্ডে ৩০ জন, ওয়েলসে একজন ওমিক্রনে আক্রান্ত হওয়ায় যুক্তরাজ্যে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৬০য়ে দাঁড়িয়েছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির দেওয়া স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ হাল নাগাদ করা হবে বলে জানিয়েছে স্কটিশ এবং ওয়েলস সরকার।

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর