চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

ইউক্রেন নিয়ে উত্তেজনা, আলোচনায় বসছেন বাইডেন-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৫৮ পিএম, ২০২১-১২-০৫

ইউক্রেন নিয়ে উত্তেজনা, আলোচনায় বসছেন বাইডেন-পুতিন

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আলোচনায় অংশ নিতে যাচ্ছেন। ইউক্রেন সীমান্তের কাছে ৯৪ হাজারেরও বেশি রুশ সেনা মোতায়েনের পর উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। এর মাঝেই এ আলোচনার সিদ্ধান্তের কথা জানা গেলো। হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, যে রাশিয়া ইউক্রেনে ‘বড় আকারে’ হামলার পরিকল্পনা করেছিল, যুক্তরাষ্ট্রের কাছে  এমন প্রমাণ রয়েছে। তবে তিনি আরও বলেন, পুতিন হামলার চূড়ান্ত সীদ্ধান্ত নিয়েছিলেন কি না তা স্পষ্ট নয়। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্ট বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ান মিলিটারি বাহিনীর কার্যক্রমের বিষয়টি অবহিত করবেন। ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও তুলে ধরবেন বাইডেন। ইউক্রেন অভিযোগ করছে যে, ৯৪ হাজার রুশ সেনা অবস্থান নিয়েছে সীমান্তে। তাদের সাঁজোয়া যান, যুদ্ধের ইলেক্ট্রিক সরঞ্জামাদি দেখা গেছে। যদিও মস্কোর পাল্টা অভিযোগ, ইউক্রেন তার নিজস্ব সেনাবাহিনী তৈরি করেছে।  ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, মস্কো জানুয়ারির শেষে সামরিক হামলার পরিকল্পনা করে থাকতে পারে। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপরে এটিই সবচেয়ে বড় সামরিক বহর বলে অভিযোগ করছে ইউক্রেন।

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর