শিরোনাম
ঢাকা অফিস :: | ১১:৫৮ এএম, ২০২১-১২-০৫
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলামুক্ত হলেও তা এখনও পুরোপুরি পরিপূর্ণতা পেয়েছে তা দাবি করা যায় না। গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে হলে গণতন্ত্রের এই অভিযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারাকে পরিপূর্ণতা এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এর জন্য গণতন্ত্র প্রিয় সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরের পর গণতন্ত্র ষড়যন্ত্রের ভেড়াজালে বারবার বলি হয়েছে, নির্বাচনের কফিনে গণতন্ত্রকে বার বার লাশ বানানো হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। তিনি বলেন, পঁচাত্তরের পর যে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে ক্ষমতার মঞ্চে বসে সেই অপশক্তির দোষররা এখনো বেঁচে আছে। তারাই বার বার বাধা সৃষ্টি করে চলেছে গণতন্ত্রের অভিযাত্রায়
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited