চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় সংগীত ‘অবমাননা’, মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:১৬ পিএম, ২০২১-১২-০২

জাতীয় সংগীত ‘অবমাননা’, মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ


 

 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এবার ভারতের জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তুললো বিজেপি। এ নিয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে একটি সংবাদ সম্মেলনের সময় জাতীয় সংগীত শুরুর খানিকটা পরে উঠে দাঁড়ান মমতা ব্যানার্জী। এ নিয়েই সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের জাতীয় সংগীতকে অসম্মান করেছেন। এরপর থেকে একের পর এক বিজেপি নেতা সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, মাঝপথে জাতীয় সংগীত শেষ করে হঠাৎই বসে যান মমতা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন এক বিজেপি নেতা। ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র খবর, মুম্বাই বিজেপির এক নেতা মমতার বিরুদ্ধে ‘জাতীয় সংগীতের অসম্মান দেখানোর’ অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, মমতা ব্যানার্জী প্রথমে বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন এবং তারপর চার-পাঁচ লাইনের পরে হঠাৎ গাওয়া থামিয়ে দিয়েছেন। মমতার মুম্বাই সফরের দ্বিতীয় দিনের ওই ভিডিও পোস্ট করে জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ করেছে পশ্চিমবঙ্গ বিজেপিও। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারত, ভারতের সংস্কৃতি, জাতীয় সংগীত ও জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন
 

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর