চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

আফগানদের স্থগিত ত্রাণ সহায়তা ছেড়ে দেওয়ার পক্ষে বিশ্ব ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৫৭ এএম, ২০২১-১২-০২

আফগানদের স্থগিত ত্রাণ সহায়তা ছেড়ে দেওয়ার পক্ষে বিশ্ব ব্যাংক

চরম মানবিক সংকটে পড়া আফগানিস্তানের জন্য স্থগিত ২৮ কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্ব ব্যাংক। তবে এটাই শেষ কথা নয়। ওই অর্থ ছাড়তে এখনো বিশ্ব ব্যাংকের ‘আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট তহবিল’র (এআরটিএফ) সব দাতার অনুমোদন লাগবে। এ বিষয়ে এআরটিএফের ৩১ দাতা আগামী শুক্রবার (৩ ডিসেম্বর) বৈঠকে বসছে। বুধবার (১ ডিসেম্বর) সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ব ব্যাংক পর্ষদের অনানুষ্ঠানিক এক বৈঠকে এআরটিএফের নির্ধারিত ১৫০ কোটি ডলার সহায়তার মধ্যে ৫০ কোটি ডলার ছাড়ার বিষয়ে আলোচনা হয়েছে। গত আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল এবং ২০ বছরের যুদ্ধে ক্ষান্ত দিয়ে পশ্চিমা বাহিনী বিদায়ের পর চরম মানবিক সংকটে পড়ে দেশটি। মুখ থুবড়ে পড়েছে বিদেশি সহায়তানির্ভর আফগান অর্থনীতি। প্রায় চার কোটি জনসংখ্যার দেশটিতে অভাবের বাড়বাড়ন্তের মধ্যে চলে এসেছে শীত। চলছে মারাত্মক খাদ্য সংকটও। এ অবস্থায় অসহায় আফগানদের জন্য ত্রাণ সহায়তা খুবই জরুরি। বিশ্ব ব্যাংক আফগানিস্তানের জন্য বরাদ্দ অর্থ সহায়তা ছাড় করলেও তা কীভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এড়িয়ে আফগানদের হাতে পৌঁছাবে, সেটি এখনো বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে। অবশ্য মার্কিন রাজস্ব বিভাগ এ বিষয়ে কিছুটা স্বস্তির কথা শুনিয়েছে। তারা ব্যাংকগুলো জানিয়ে দিয়েছে, মানবিক সহায়তা সম্পর্কিত ট্রানজেকশনে কোনো বাধা নেই। এআরটিএফের অর্থ ছাড় করতে এর সব দাতার সম্মতি লাগে, যেখানে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। আফগানিস্তানকে ত্রাণ সহায়তার অর্থ ডব্লিউএফপি এবং ইউনিসেফের হাতে তুলে দিতে বিশ্ব ব্যাংক পর্ষদের মত দেওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ বা মার্কিন রাজস্ব বিভাগ। তবে, বিশ্ব ব্যাংকের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, বিষয়টি নিয়ে আগামী শুক্রবার আলোচনায় বসছে ব্যাংক পর্ষদ।

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর