শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৫৫ এএম, ২০২১-১২-০২
বিশ্বে এখন আতঙ্ক হয়ে ধরা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই। এরই মধ্যে দেখা গেছে, এই ভাইরাস নতুন করে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ছয় লাখের বেশি। আগের দিন বুধবার (১ ডিসেম্বর) সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আর করোনা রোগী শনাক্ত হয়েছিল ৫ লাখ ৭৮ হাজার জন। সবশেষ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আট হাজার ২১২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৪৪১ জন। এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ লাখ ৪১ হাজার ৫৭৭ জনে। আর ২৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৯৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এসময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ২০ হাজার ৪৪১ জন। আর এক হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে চার কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আট লাখ ৫ হাজার ৪ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড, ব্রাজিল ও ভারত। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ২২৯ জন। প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬৬৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৪৩৯ জন। আর মারা গেছেন ৪ লাখ ৬৯ হাজার ৫৩২ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬৬ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ২১ লাখ ৫ হাজার ৮৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২০ জনের। এদিকে তালিকার ৩০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল দেশে করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮৩ জনে। আর একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৮২ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জনে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited