চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

টেকনাফে পাচারকালে ৭২০ ক্যান বিদেশী বিয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫০ পিএম, ২০২১-০৩-০৪

টেকনাফে পাচারকালে ৭২০ ক্যান বিদেশী বিয়ার জব্দ

টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফের বিভিন্ন পয়েন্টে পাচারের সময় ৭২০ ক্যান বিদেশী বিয়ার ও পাচারে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

গত ৩ মার্চ রাত ৯ টারদিকে পিকআপযোগে মাদক পাচারের সংবাদ পেয়ে কক্সবাজার র‌্যাব-১৫ এর টহলদল হোয়াইক্যং বাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী চালায়। 

এসময় কক্সবাজারের দিক হতে টেকনাফগামী একটি পিকআপ (চট্টমেট্টো-স-১১-১৯৩৩) তল্লাশীর জন্য থামানো হলে, গাড়ি থেকে কয়েকজন লোক পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে।

হোয়াইক্যং কাঁটাখালীর বকতার আহমদের পুত্র মোঃ সেলিম (৩০) এবং নয়াপাড়ার আব্দুল হকের পুত্র আমিনুল হক (২০) কে আটক করে। 

ধৃতদের  ব্যাপক জিজ্ঞাসাবাদে গাড়ির ভেতরে করে অভিনব কায়দায় মাদক পাচারের সত্যতা স্বীকার করলে,
তাদের দেখানো গাড়ির ভেতরে হতে বিভিন্ন ব্রান্ডের ৭২০ ক্যান মিয়ানমারের বিয়ার উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করে ধৃতদের মাদক পাচারের অভিযোগে আটক করা হয়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ এসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও পিকআপসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এই ঘটনায় জড়িত অপর পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, উখিয়ার তুমব্রু, বালুখালী, থাইংখালী, পালংখালী এবং টেকনাফের উলুবনিয়া পয়েন্ট দিয়ে এসব মাদকের চালান খালাস করে বেশ কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট।
তারা বালির পিকআপ, সিএনজির পিছনে ও ইজি-বাইকসহ বিভিন্ন অভিনব কৌশলে টেকনাফের হোয়াইক্যং, বাহারছড়া, হ্নীলা ও টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সরবরাহ করে আসছে বলে জানা গেছে।
ফলে বিভিন্ন স্থানে আবারো প্রকাশ্যে মাদক সেবনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। 

যা নিয়ে বিভিন্ন স্থানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এসব মাদকের চালান দমনে বিভিন্ন চেকপোস্ট ও আইন-শৃংখলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সচেতনমহল।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত


সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর