শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি : | ০১:৫৩ পিএম, ২০২১-১১-০৭
কক্সবাজার জেলায় নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার উপজেলা কমপ্লেক্স আরাকান সড়ক সংলগ্ন ঈদগাঁওতে করার দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৫ ই নভেম্বর বিকেলে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসষ্টেশনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম, ঈদগাঁও বাজার ভূমি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল এহসান বাবু, ঈদগাঁও ৩নং ওয়ার্ড়ের মেম্বার নুরুল হক, প্রবাসী মোহাম্মদ ছৈয়দ, ঈদগাঁও ৭নং ওয়ার্ড় আ, লীগের সাবেক সভাপতি মনজুর আলম, দৈনিক অগ্নিশিখার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন পিন্টু, সার্চ মানবাধিকার সোসাইটির জেলা সিনিয়র যুগ্ম-সম্পাদক রাশেদুল আমীর চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ঈদগাঁও উপজেলা শাখার সহকারি অর্থ সম্পাদক আবু ছালেহ, সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, ওয়ার্ড় আ,লীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি, চ্যানেল কক্সের সম্পাদক মনসুর আলাম, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি, ঈদগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুব আলম মাবু, ঈদগাঁও যুবলীগ সাধারণ
সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল, সাংগঠনিক সম্পাদক নুরুল হক ভাইয়া, যুবনেতা সাদ্দাম হোসেন, মিজান, সুমন, আনছার মিয়া, আরমান সহ সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
মানববন্ধনে বক্তারা বলেন, যোগাযোগের সুবিধার্থে মহাসড়ক সংলগ্ন পয়েন্টে উপজেলা কমপ্লেক্স করার জোর দাবী জানান সরকারের প্রতি।
বক্তারা আরো বলেন, ঈদগাঁও ষ্টেশন সর্বসাধারণের চলাচলের স্থান এবং উপজেলা পরিষদ নির্বাচনেরও একটি প্রত্যাশিত স্থান। উপজেলা পরিষদ আরাকান সড়কের আশেপাশে হলে ছোট ছোট বিতর্কগুলো থাকত না। মানুষের আকাঙ্ক্ষাও পূরণ হতো। ঈদগাঁও স্টেশনের পাশে উপজেলা পরিষদ হলে সারাদেশের মানুষ যাত্রাপথে নবগঠিত ঈদগাঁও উপজেলাকে জানার সুযোগ সৃষ্টি পেতো। ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করলে ঈদগাঁও উপজেলাবাসীর জন্য দেয়া প্রধানমন্ত্রীর উপহারটা সারা দেশের মানুষ জানতে পারত।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited