চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সদরের পিএমখালীতে চিহ্নিত সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত!

ইকবাল হোছাইন, কক্সবাজার শহর:    |    ১০:৫৬ পিএম, ২০২১-০৯-২৯

সদরের পিএমখালীতে চিহ্নিত সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত!

কক্সবাজার সদরের পিএমখালীর সন্ত্রাসী আপেলের ছুরিকাঘাতে নুরুল আমিন (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। 
বর্তমানে গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, পিএমখালী ইউনিয়নের তোতকখালী ৩ নং ওয়ার্ডের ১৭ কাটা  এলাকার মৃত ওমর মিয়ার পুত্র নুরুল আমিন (২২) শুক্রবার ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় নিজ বাসস্থানে ফেরার পথে
একই এলাকা মামুন মুন্সির পুত্র আপেল  প্রকাশ সন্ত্রাসী আপেলের নেতৃত্বে অজ্ঞাত নামা একদল সন্ত্রাসী অস্ত্র সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে যায়।
পরবর্তীতে এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী নুরুল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে,
কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার দেন।

এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার তাজউদ্দীন তাজমহল সিকদার জানান, এলাকার মামুন মুন্সির পুত্র আপেল প্রকাশ সন্ত্রাসী আপেল অর্ধ ডজন মামলার আসামী । সে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, তারা সঙ্ঘবদ্ধ হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে ইয়াবা ব্যবসা, ইয়াবা সেবন, এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট করছে। গুরুতর আহত নুরুল আমিন একজন ভাল ঘরের সন্তান তিনি অত্যন্ত ভদ্র নম্র চরিত্রের অধিকারী। এলাকাবাসী অত্যন্ত মর্মাহত। 
এ ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

গুরুতর আহত নুরুল আমিনের আত্মীয় চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল  থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল আমিনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বর্তমানে দৈনিক দুই ব্যাগ করে ব্লাড সার্ভিস দিতে হচ্ছে। অনেক বিলাসবহুল চিকিৎসা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে তার পরিবার।

তিনি আরো বলেন, বর্তমানে গুরুতর আহত নুরুল আমিনের সাথে চট্টগ্রাম হাসপাতাল আছেন। তবে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করবেন বলে জানান আহতের  অভিভাবক।

এদিকে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, ভিকটিমের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা এজাহার পায়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর