চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে মাছ ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ইকবাল হোছাইন, কক্সবাজার শহর:    |    ১২:৫১ পিএম, ২০২১-০৮-০৫

কক্সবাজারে মাছ ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মুক্তার আহমদের পুত্র মাছ ব্যবসায়ী মোহাম্মদ নাছিরকে গত ৩ আগস্ট রাত ৮.৩০ মিনিটে কুতুবদিয়া পাড়ার চিহ্নিত সন্ত্রাসীরা মারাত্মকভাবে আহত করেছে। 
গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী নাছিরকে এলাকাবাসী উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায় মাছ ব্যবসায়ী নাছির নুনিয়াছড়া ফিশারি ঘাট এলাকায় প্রতি দিনের মতো মাছের আড়ৎ থেকে বাড়ীর উদ্দেশ্য বের হলে পথিমধ্যে আবুল কাশেম প্রকাশ বাসিন্না সন্ত্রাসী কায়দায় হামলা চালালে মারাত্মক আহত হয়।
আহত মোহাম্মদ নাছির জানান, আবুল কাশেম প্রকাশ বাসিন্না কাছে পাওনা টাকা  চাইতে গিয়ে বাসিন্নার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসী কায়দায় বাসিন্নার ছেলে আবু সাঈদ মার্শাল ও বাসিন্নার স্ত্রী সহ অজ্ঞাত ৫/৭ ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং ছেলে রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এ সময় আমার কাছ থেকে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এই ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় নাছির উদ্দিন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সচেতন মহলের অভিযোগ  বাসিন্না একজন নামকরা সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং জমি দখলসহ ৬টি মামলা রয়েছে এবং সে একাধিকবার কারাগারে ছিল। সন্ত্রাসী বাসিন্না ও তার ছেলেসহ আরো কয়েকজন মিলে এলাকায় বিভিন্ন অবৈধ মাদক ব‍্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সাহস এলাকার লোকজন  পায় না। এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাসিন্না ও তার ছেলেকে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এলাকার সচেতন মহল।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত


সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর