শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৮ পিএম, ২০২১-০৮-০৪
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৩ আগস্ট) মধ্যরাতে নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ কুতুবদিয়া থেকে ৫ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ‘তামান্না মুন্সী-৪’ নামের ফিশিং বোট থেকে এসব জেলেদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে বানৌজা অনুসন্ধান বোটটিকে টেনে কুতুবদিয়া চ্যানেলের কাছে নিয়ে আসে এবং তাদেরকে বুধবার (৪ আগস্ট) সকালে বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, ১ আগস্ট ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত তিনদিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে বোটের মাস্টার জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জানান। জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটসহ জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌ-সদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। এসময় জেলেরা নৌবাহিনীর উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited