চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ঈদগড়ে মুক্তিযোদ্ধার প্রবাসী পুত্রের জমি জবর দখলের অপচেষ্টা

আলা উদ্দীন, ঈদগাঁও    |    ০৪:৩৮ পিএম, ২০২১-০৮-০২

ঈদগড়ে মুক্তিযোদ্ধার প্রবাসী পুত্রের জমি জবর দখলের অপচেষ্টা

 


ঈদগড়ে মুক্তিযোদ্ধার পুত্র ও রেমিটেন্স যোদ্ধার পৈত্রিক ও দখলীয় জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে একটি চক্র।  মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ফেইসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সাংবাদিকদের কাছে এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই রেমিটেন্স যোদ্ধা। তার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে মহল বিশেষের প্ররোচনায় একটি চক্র দীর্ঘদিন যাবৎ এ অপকর্ম করে আসছে। তাদের হীন ষড়যন্ত্র থেকে বাঁচতে এবং সহায়-সম্পত্তি রক্ষার্থে মুক্তিযোদ্ধার এ পুত্র প্রধানমন্ত্রী, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিন এলাকা ঘুরে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা নিবাসী জয়নাল আবেদীন একজন রেমিটেন্স যোদ্ধা। তিনি দীর্ঘ ২১ বছর যাবৎ সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছেন। তার পিতা মরহুম আলী আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতি ছিলেন। জয়নাল তার কষ্টার্জিত উপার্জনের টাকা দিয়ে স্থানীয় শাহাব উদ্দিনের কাছ থেকে কিছু জমি ক্রয় করেন। উক্ত জমির চূড়ান্ত নামজারি হয়েছে। এর পাশেই রয়েছে তার দীর্ঘদিনের দখলীয় জমি।  সব মিলিয়ে মোট ত্রিশ কড়া পরিমাণ এ জমির উপর লোলুপ দৃষ্টি পড়েছে স্থানীয় নুরুল আমিন গংয়ের। কুচক্রীরা জয়নালের জমি দখল করতে নানা তৎপরতা শুরু করেছে। তারা তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে। ব্ল্যাক মেইলিংয়ের মাধ্যমে তার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে তাদের এ অপতৎপরতা বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত জয়নালের। জয়নালের দাবী যে, তাকে ডাকাত হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে সঙ্গবদ্ধ ওই মহলটি। আগামী এক মাসের মধ্যে তার বিদেশ যাওয়ার কথা। তিনি যেন বিদেশ যেতে না পারেন সেজন্য স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তাকে রামু থানায় ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর প্রক্রিয়া শুরু করেছে ওই দখলবাজ চক্র। বিষয়টি নিয়ে ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো শালিশী বৈঠকের আয়োজন করলেও তারা তাতে সাড়া দেয়নি। রামু থানায় তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত এজাহার দাখিল করায় তদন্তে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসে সবকিছু অবগত হয়েছেন। স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মামুন মিয়া জানান, জয়নাল দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন যাপন করে অনেক কষ্টে যে জমি কিনেছেন তা স্থানীয় একটি গ্রুপ দখল করতে মরিয়া হয়ে উঠেছে।  এলাকার কৃষক সৈয়দ আলম বলেন, এই জমিটি তাঁর পৈত্রিক সূত্রে প্রাপ্ত। জয়নাল তার স্ত্রী ইয়াসমিনের নামে উক্ত জমি ক্রয় করেন। জয়নালের ছোট বোন সাজেদা বেগম জানান, তার ভাইয়ের উত্থান সহ্য করতে না পেরে সঙ্গবদ্ধ চক্রটি একের পর এক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। সর্বশেষ তারা তার ভাইয়ের ক্রয় করা জমি থেকে তাকে উচ্ছেদ করতে নানা পাঁয়তারা শুরু করে দিয়েছে। তিনি দাবি করেন, ১ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার মৃত সৈয়দ আহমদের পুত্র নুরুল আমিন, তার পুত্র নুরুল হক, নুর খান উদ্দিন, নুরুল আমিনের স্ত্রী মনোয়ারা, তিন নম্বর ওয়ার্ড চরপাড়ার মৃত মোঃ নুরুল ইসলামের পুত্র আমানুল হকরা কুচক্রী মহলের ইন্দনে তার প্রবাসী ভাইয়ের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। চক্রের লোকজন তার জমিজমা অবৈধভাবে দখলের অপতৎপরতা শুরু করেছে। ওই জমি সংলগ্ন ঈদগড় সড়কের পাশের দোকানগুলিও তারা অবৈধভাবে জবর দখল করতে চাচ্ছে। ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো জানান, জমির প্রকৃত মালিক জয়নাল আবেদীন। তিনি পৈতৃক ও ক্রয় সূত্রে এ জমির দাবিদার। এরপরও বিরোধের সৃষ্টি হওয়ায়  সমাধানে আন্তরিক ভাবে কাজ চালিয়েছেন। তবে প্রতিপক্ষের সময়োচিত সাড়া না পাওয়ায় তিনি সমাধান করতে পারেন নি।

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর