চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দখলের মাধ্যমে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে : সংবাদ সম্মেলনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৬ পিএম, ২০২১-০৮-০২

দখলের মাধ্যমে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে : সংবাদ সম্মেলনে অভিযোগ

 

বিশ্ববিদ্যালয় দখল করে নানা একাডেমিক, আর্থিক ও প্রশাসনিক অনিয়মের মাধ্যমে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (সিবিআইইউ) ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ-এমন অভিযোগ করেছেন প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মো: মুজিবুর রহমান।  ২ আগস্ট দুপুরে চট্টগ্রামস্থ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্ট অফিসে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন লায়ন মুজিব। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় আবেদনপত্র ও ইউজিসির তদন্ত টিমের রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং একই বছরের ৬ অক্টোবর ইউজিসি থেকে লায়ন মো: মুজিবুর রহমানকে প্রতিষ্ঠাতা উল্লেখ করে তার কাছেই বিশ্ববিদ্যালয় অনুমোদনের চিঠি পাঠানো হয়। এরপর গত ৭ বছর যাবত শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি থেকে লায়ন মো. মুজিবুর রহমানকে প্রতিষ্ঠাতা সম্বোধন করে বিভিন্ন সময়ে পত্র আদান-প্রদান করা হয়।  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাক্কালে ২০১৩ সালে ইউজিসির তদন্ত প্রতিবেদন, প্রপোজাল বুক, ট্রাস্ট ডিড এবং শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির বিভিন্ন নথিপত্রে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হিসেবে লায়ন মো. মুজিবুর রহমানের নাম সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এরপরও ২০২০ সালের ২ জুন করোনা মহামারির সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালে মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখল করেছেন সালাহউদ্দিন আহমেদ ও তার সাঙ্গপাঙ্গরা। সংবাদ সম্মেলনে লায়ন মো. মুজিবুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে ইউজিসির একটি পরিদর্শক দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও তদন্ত করে নানা অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সুপারিশ করেছে। ইউজিসির পরিদর্শক দলের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়টিতে বৈধ কোনো উপাচার্য ও উপ-উপাচার্য নেই। যারা পাঠদান করেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ভাড়া করা ভবনে চলে কার্যক্রম। সেখানে উচ্চশিক্ষা ও গবেষণার অনুকূল কোনো পরিবেশ নেই। কক্সবাজার অঞ্চলের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেক্রেটারি লায়ন মো. মুজিবুর রহমান।

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর