চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬  

শিরোনাম

সালিশ থেকে অপহৃত রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪১ এএম, ২০২১-০৭-৩১

সালিশ থেকে অপহৃত রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

 

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার শালবাগান এলাকা থেকে অপহৃত রোহিঙ্গা নেতা সৈয়দ আহমদকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জাদিমুড়ার পাহাড়ি ছড়া থেকে তাকে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারেকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার বিকেল ৪টার দিকে শালবাগান সি-৭ ব্লকের সামনে একটি সালিশ থেকে সৈয়দ আহমদকে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের লোকজন অপহরণ করে। তিনি টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লকের সাব মাঝি।’ গুলিবিদ্ধ সৈয়দ আহমদ বরাত দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই কর্মকর্তা জানিয়েছেন, ‘সন্ত্রাসী পুতিয়া গ্রুপের প্রধান পুতিয়া, দিলওয়ার ওরফে শিয়াইল্যা, হামিদ, আবুল বশরসহ আরও ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাকে সালিশ থেকে তুলে পাহাড়ের দিকে নিয়ে যায়। খবর পেয়ে শালবাগান ও জাদিমুড়া পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান চালালে তাকে গুলি করে পাহাড়ের কিনারে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। পরে সন্ধ্যা ৭টার দিকে জাদিমুড়া পুলিশ ক্যাম্প বি-১১ ব্লকের পাশে কাঁটাতার সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।’ এসপি তারিক আরও বলেন, ‘ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার প্রেরণ করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত


সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর